• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

মতলব উত্তরে ইকরামের আঙুর বাগানের অভাবনীয় সাফল্য

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মতলব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে রীতিমতো সাড়া ফেলেছেন ২৬ বছর বয়সী তরুণ ইকরাম খান। চাকরির পেছনে না ছুটে পৈতৃক জমিতে আঙুর চাষ করে তিনি স্বাবলম্বী হয়েছেন। তাঁর এই সাফল্য শুধু স্থানীয় পর্যায়েই নয়, আশপাশের এলাকার তরুণদেরও কৃষির দিকে উৎসাহিত করছে।
​ইকরাম খানের এই আঙুর চাষের যাত্রাটি ছিল খুবই ছোট। ২০২১ সালে তাঁর সিঙ্গাপুরপ্রবাসী বড় ভাই তাঁকে একটি আঙুরের চারা উপহার দেন। সেই একটি চারা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ২০২৩ ও ২০২৪ সালের দিকে বিদেশ থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করেন। মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রাম (উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে)।পৈতৃক ১৮ শতক জমিতে এই আঙুর বাগান গড়ে তোলা হয়েছে। বর্তমানে তাঁর বাগানে ব্ল্যাক ম্যাজিক, গ্রিনলন, ভ্যালেজ, সুপারনোভা, এঞ্জেলিকাসহ প্রায় ১৫০ জাতের আঙুরগাছ রয়েছে।
​মাত্র অল্প সময়ের মধ্যেই ইকরাম তাঁর বাগানে দারুণ ফলন পেয়েছেন। এরই মধ্যে বাগানটি থেকে তিনি ৬০০ কেজির বেশি বিষমুক্ত পাকা ও আধাপাকা আঙুর সংগ্রহ ও বাজারজাত করেছেন।

ইকরাম খান বলেন,​”শুরুতে শখের বশে একটি চারা দিয়ে শুরু করেছিলাম। এখন আমার বাগানে দেড় শতাধিক জাতের আঙুর রয়েছে। আঙুর ও চারা বিক্রি করে বছরে প্রায় ৯ লাখ টাকার মতো আয় হচ্ছে।”

ইকরামের এই সাফল্য স্থানীয় অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ তাঁর বিষমুক্ত আঙুর বাগান দেখতে এবং চারা সংগ্রহ করতে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা