• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

বোয়ালমারীতে মব জাস্টিসে নিহত চালকের এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রী

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

​মুশফিকুর রহমান, ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি:
​ফরিদপুরের বোয়ালমারীতে সম্প্রতি ফেসবুকে লাইভ করে মব সৃষ্টির মাধ্যমে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় শিশুটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।

​মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে শিশু মুসলিমার বাড়িতে যান। তিনি শিশুটির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

​পরিদর্শনকালে ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে মুসলিমার জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ সহায়তা, পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, শিশু মুসলিমার জন্য খেলনা ও অন্যান্য সামগ্রী।

​ইউএনও এস এম রকিবুল হাসান জানান, “প্রধানমন্ত্রী এই এতিম শিশুটির বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। তাঁর নির্দেশেই আমরা আজ এখানে এসেছি। মুসলিমার বেড়ে ওঠা এবং ভবিষ্যতের পড়াশোনাসহ সব ধরনের সহযোগিতার দায়িত্ব সরকার বহন করবে।”

​এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস ঘোষ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম।

​উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগ তুলে একদল লোক ফেসবুক লাইভের মাধ্যমে উস্কানি ছড়িয়ে মব তৈরি করে। সেই উত্তেজিত জনতার গণপিটুনিতে নির্মমভাবে নিহত হন ট্রাকচালক হান্নান শেখ। এই ঘটনার পর শিশু মুসলিমা ও তার পরিবার দিশেহারা হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা