• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনজীবন ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক

ফুলগাজীর উন্নয়ন ও সম্প্রীতি নিয়ে ইউএনও-পিএফজির মতবিনিময়

ফেনী প্রতিনিধি, জসিম / ১৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ফেনীর ফুলগাজীতে শান্তি, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি) নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ কাউসার হামিদ। সভাটি পরিচালনা করেন পিএফজির কো-অর্ডিনেটর ও সাংবাদিক কবির আহমেদ নাছির।

মতবিনিময় সভায় ফুলগাজী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পিএফজি নেতৃবৃন্দ উপজেলার জনদুর্ভোগ, অবকাঠামোগত চ্যালেঞ্জ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নবাগত ইউএনওর নজরে আনেন।

সভায় ইউএনও মোহাম্মদ কাউসার হামিদ বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের সমস্যার কার্যকর সমাধানে রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক, সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

তিনি পিএফজির উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ফুলগাজীর উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিএফজি সদস্য গোলাম রসুল মজুমদার গোলাপ, পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী এবং ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক ও পিএফজির অ্যাম্বাসেডর শহিদুল ইসলাম মজুমদার।

এ ছাড়া ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও পিএফজি সদস্য মাওলানা আব্দুল মতিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিএফজি সদস্য নুরুল হুদা শাহীন, সদর ইউনিয়ন জামায়াতের আমির ও পিএফজি সদস্য আবুল কালাম শামীম, পিএফজি সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও সাইফুল ইসলাম, ওয়াইপিএজির যুগ্ম সমন্বয়ক মনজুরুল আলম নাদিম এবং সদস্য আশিকুর রহমান রাহি উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা ফুলগাজীর টেকসই উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিক সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা