• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline
বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা স্বপ্নের রাস্তা গড়ছে জনগণ: নবীনগরের মধ্যপাড়ায় বালি ভরাটের আকুল আবেদন মামলা তুলে না নেওয়ায় ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভুরুংগামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ যুবক আটক নামাজের প্রতি আমৃত্যু অনুরাগ-শুক্রবার ভোরে না ফেরার দেশে মোঃ মজিবর রহমান(বৈশাখু) মৌলভীবাজারের বাবার হৃদয়বিদারক আর্তনাদ-“আমার মতো ভুল করবেন না” পীরগাছায় বাড়িতে ঢুকে বিধবা নারী ও ছেলেকে পিটিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক সিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশ

পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দায়িত্বে নতুন এডহক কমিটি

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের পটিয়া পৌরসভার কেন্দ্রস্থলে অবস্থিত পটিয়ার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের উপ-কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ছয় মাসের জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. খোরশেদ আলমকে সভাপতি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রতিষ্ঠানের অধ্যক্ষ (পদাধিকারবলে) সদস্য সচিব, কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহাম্মদ তোফাজ্জল হোসেন শিক্ষক প্রতিনিধি এবং সাবেক ছাত্রনেতা ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ মিসকাত আহমদ অভিভাবক সদস্য।

প্রজ্ঞাপন অনুযায়ী, চার সদস্যের এই এডহক কমিটি আগামী ছয় মাস পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ও পরিচালন কার্যক্রম পরিচালনা করবে।

প্রতিষ্ঠানটি পটিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরও এসএসসি পরীক্ষার ফলাফলে পটিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা