• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০, গাঁজা ও ইয়াবা উদ্ধার

হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি; / ১১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাতিয়া প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ৬ নম্বর চরকিং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফখরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

র‍্যালিতে সভাপতিত্ব করেন চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা