• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০, গাঁজা ও ইয়াবা উদ্ধার

সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

জুয়েল কাজী নগরকান্দা, ফরিদপুর প্রতিনিধি / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ছোট্ট নাউডুবি এলাকায় সংকীর্ণ খাল দিয়ে বালুবাহী বড় জাহাজ চলাচল করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। জাহাজ চলাচলের সময় সৃষ্ট প্রবল ঢেউ ও ধাক্কায় খালপাড়ের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ঘটনায় বিক্ষোভ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

ছোট্ট নাউডুবি এলাকার খালটি দীর্ঘদিন ধরে ছোট নৌযান চলাচল ও কৃষিকাজের প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি একটি অসাধু মহল ওই সংকীর্ণ খাল দিয়ে বালু বোঝাই বড় জাহাজ চলাচল করাচ্ছে। এতে খালের দুই পাড়ে থাকা বসতবাড়ি ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী জানান, বড় জাহাজ খাল দিয়ে চলাচলের সময় পানিতে তীব্র ঢেউ সৃষ্টি হয়। ওই ঢেউয়ের ধাক্কায় খালপাড়ের কাঁচা ও আধাপাকা বাড়িঘরের মাটি সরে যাচ্ছে এবং কোথাও কোথাও বাড়ির ভিত ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। জাহাজ চলাচলের শব্দ ও ঢেউয়ের কারণে বিশেষ করে রাতে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের আরও অভিযোগ, বালু পরিবহনের জন্য সড়কের ওপর পাইপের ‘বিট’ তৈরি করা হয়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। ওই বিটের কারণে গত কয়েকদিনে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।

এলাকাবাসীর দাবি, সংকীর্ণ খাল দিয়ে বড় বালুবাহী জাহাজ চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে সড়কের ওপর তৈরি করা পাইপের বিট দ্রুত অপসারণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নগরকান্দা উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা