• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের নির্মাণকাজে হামলা-ভাঙচুর, পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ১২ ঘোড়া জবাই করে মাংস সরানোর অভিযোগ

মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ২৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ঘটনাস্থলে ঘোড়াগুলোর মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী গভীর গজারি বনের বিভিন্ন স্থানে ঘোড়ার মাংসবিহীন দেহাবশেষ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। তারা ঘাস কাটতে গিয়ে বিষয়টি দেখতে পান।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় ঘোড়াগুলো নির্জন ওই জঙ্গলে এনে জবাই করা হয়। পরে মাংস নিয়ে গিয়ে বাকি অংশগুলো বনেই ফেলে রেখে যায় একটি চক্র।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, ঘটনাস্থলের আশপাশে প্রায় দুই কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। সেখান থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গিয়ে দেহাবশেষ ফেলে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘোড়ার মাংস কোথায় নেওয়া হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে দেখা হচ্ছে। উদ্ধার করা দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নির্জন বনের ভেতরে কীভাবে এতগুলো ঘোড়া জবাই করা হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা