• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০, গাঁজা ও ইয়াবা উদ্ধার

রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন, পুকুরে অবমুক্ত করা হলো মাছের পোনা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি / ১৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে উপজেলার শতাধিক মৎস্য চাষি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফ উল্লাহ আস শামস। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনি কুমার দে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এ জন্য মৎস্য চাষিদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মৎস্য চাষে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা