• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

পরশুরামে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি, সংরক্ষণে জনসচেতনতার আহ্বান

সবীর আহমেদ ফোরকান,ফেনী / ১৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পরশুরাম পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে পরশুরাম উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মুস্তাফা জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার উপকরণ ব্যবহার বন্ধে সবাইকে আরও সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানো সম্ভব। এ জন্য মৎস্যচাষী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষী, ব্যক্তি ও উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়েত আখতার নূর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা নাহিদা নাসরিন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম চৌধুরী।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য উৎপাদন বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা