• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল, নাকি নতুন মুখ নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

যশোরে নৌযান শুমারি নিয়ে সভা, আগস্টে শুরু মূল তথ্য সংগ্রহ

মালিকুজ্জামান কাকা / ১৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দেশের নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত করতে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘নৌযান শুমারি ২০২৬’। এরই অংশ হিসেবে প্রাথমিক লিস্টিং ও ম্যাপিং কার্যক্রমে দেশে মোট ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে।

আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে পরিচালিত এই শুমারির মাধ্যমে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, অবস্থান এবং সংশ্লিষ্ট শ্রমিক ও নাবিকদের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত জাতীয় ডাটাবেস তৈরি করা হবে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নৌযান শুমারি নিয়ে আয়োজিত অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। নৌযান শুমারির বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

শুমারির আওতায় সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী বিভিন্ন ধরনের ইঞ্জিনচালিত নৌযান অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে ডাম্ব বার্জ, স্পিডবোটসহ বিভিন্ন শ্রেণির নৌযানের তথ্য সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারির মাধ্যমে একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি হলে দেশের নৌনিরাপত্তা জোরদার, নৌদুর্ঘটনা প্রতিরোধ, নাবিকদের প্রশিক্ষণ, নৌযান ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

এ ছাড়া নৌদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নৌযান, মালিক, শ্রমিক ও যাত্রীদের দ্রুত শনাক্ত করে সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও এই তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

অবহিতকরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আসিফ উদ্দীন, নোয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই রনজিত কুমার সেন, বাংলাদেশ স্কাউটস যশোরের সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এবং চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নুরজাহান শ্রমিক দলের নোয়াপাড়া শাখার মোহাম্মদ ইকবাল সরদার, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম এবং নোয়াপাড়া নদীবন্দর, অভয়নগরের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, নৌ পুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা