• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ডিলারের গুডাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষক বেওয়ারিশ মরদেহ বহনে পৌরসভার ময়লার গাড়ি বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে দুই শতাধিক মানুষের মানববন্ধন সবুজ বাংলাদেশ গড়তে চট্টগ্রামে আইনজীবীদের মাঝে ২ হাজার চারা গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক পদে ফের এস এম ওয়াহিদুল বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে লক্ষ্মীপুরের কৃতী সন্তান আবদুর রহমান খান অভাবকে জয় করে জিপিএ-৫, প্রান্তের উচ্চশিক্ষার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন

লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মো:মাছুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ / ২১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নে নিজেদের করইগাছ কাটার সময় গাছের সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত রায়পুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিন ২ নম্বর চরবংশী ইউনিয়নের ইয়াছিন মিজির ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা