মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পেট্রোবাংলার ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (সচিব) মো. আমজাদ হোসেন।
মঙ্গলবার (২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়।
একই আদেশে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি. এম জোবায়েদ হোসেনকে পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত করা হয়েছে।