• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় চান্দিনা উপজেলা এনসিপিতে একযোগে যোগদান, ৫০-এর অধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক ‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত 

১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায়

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কচুয়া, চাঁদপুর প্রতিনিধি: মো: আনোয়ার হোসেন (রাজ)

 

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

*প্রথম অভিযান – কড়ইয়া ইউনিয়ন:

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোঃ নাজমুল ইসলাম ০২ জুন বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ৯নং কড়ইয়া ইউনিয়নের পূর্ব সাহেদাপুর, মনিরের দোকানের সামনে নলুয়া-পালগীরি রোড থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী *মোঃ হান্নান (৩৫), পিতা- মৃত নোয়াব আলী, সাং- পূর্ব সাহেদাপুর* এর হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং- ০৫, তারিখ- ০২/০৬/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ দায়ের করা হয়।

 

*দ্বিতীয় অভিযান – গোহট উত্তর ইউনিয়ন:*

একই দিনে এসআই মোঃ রুবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ ১০নং গোহট উত্তর ইউনিয়নের পালগীরী এলাকায় অভিযান চালান। কচুয়া-রহিমানগর সড়কের রাজ বাড়ীর সামনে থেকে ৫ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো:

1. *মেহেদী হাসান (২০), পিতা- মাসুম মিয়া, সাং- বলরা*

2. *সায়মন হোসেন (২), পিতা- শাহাদাত হোসেন, সাং- আইনগিরী*

3. *আহাদ হোসেন ইয়ামিন (২৪), পিতা- আব্দুস সালাম, সাং- আইনগিরী*

 

এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং- ০৬, তারিখ- ০২/০৬/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

 

ধৃত ৪ আসামীকে ০২/০৬/২০২৬ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে কচুয়া থানা পুলিশ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা