• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় চান্দিনা উপজেলা এনসিপিতে একযোগে যোগদান, ৫০-এর অধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক ‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত 

কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক পিন্টু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এবং উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র, টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করেন। পরে সংঘর্ষ থেমে গেলেও পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, “বিস্তারিত পরে জানাবো।”

অন্যদিকে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, “আজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি।”

স্থানীয়রা জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় সতর্কতা অব্যাহত রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা