অষ্টগ্রাম, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইন – অষ্টগ্রামের অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা হলেন মিঠামইন উপজেলা মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছেলে মুহাম্মদ আয়ান (১০)।
এই মর্মান্তিক দুর্ঘটনা সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় -অষ্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে মিঠামইনের দিকে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয়রা পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।