• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় চান্দিনা উপজেলা এনসিপিতে একযোগে যোগদান, ৫০-এর অধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক ‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত 

নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত, সড়ক অবরোধ

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোঃ আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) 

নওগাঁয় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নওসাদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী দুই শিশু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১ টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলসীগঙ্গা ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা