• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় চান্দিনা উপজেলা এনসিপিতে একযোগে যোগদান, ৫০-এর অধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক ‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত 

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালুভর্তি ১০ চাকার ট্রাক, অল্পের জন্য রক্ষা

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোঃ আজিজুল হাকিম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বার্মা ফিলিং স্টেশন সংলগ্ন লিচু বাগানের পাশে একটি বালুভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে। মঙ্গলবার (২ জুন) গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গভীর রাতে সড়কে যানচলাচল কম থাকায় বড় ধরনের কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বালুভর্তি ১০ চাকার ভারী ট্রাকটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে উল্টে যায়। দুর্ঘটনার সময় সড়কটি ফাঁকা থাকায় এবং পথচারী না থাকায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় ট্রাকটির সম্মুখভাগ আংশিক ক্ষতিগ্রস্ত হলেও চালক ও সহকারী (হেলপার) দুজনেই অলৌকিকভাবে অক্ষত ও নিরাপদ আছেন।

এদিকে আজ বুধবার সকালে মহাসড়কের পাশে উল্টে থাকা বিশালাকৃতির ট্রাকটি দেখতে স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমান। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা