• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় চান্দিনা উপজেলা এনসিপিতে একযোগে যোগদান, ৫০-এর অধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক ‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত 

পত্নীতলা ও ধামইরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ তহবিল থেকে এমপি এনামুল হকের ঈদ উপহার বিতরণ

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোঃ আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) 

 

 

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহার পরে এই উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়।

 

​মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত এই উপহার নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেন।

 

​নওগাঁর পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে স্থানীয় সুবিধাভোগী মানুষের মাঝে এই অর্থ পরে বিতরণ করা হয়।

 

​নগদ অর্থ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষ। উপকারভোগীরা জানান, ঈদের পরে এই উপহার পাওয়ায় তাদের পারিবারিক চাহিদা পূরণে এটি বড় ভূমিকা রাখবে।

 

​অর্থ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং মাদ্রাসার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য মো: এনামুল হক সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা