মোঃ আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহার পরে এই উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত এই উপহার নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেন।
নওগাঁর পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে স্থানীয় সুবিধাভোগী মানুষের মাঝে এই অর্থ পরে বিতরণ করা হয়।
নগদ অর্থ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষ। উপকারভোগীরা জানান, ঈদের পরে এই উপহার পাওয়ায় তাদের পারিবারিক চাহিদা পূরণে এটি বড় ভূমিকা রাখবে।
অর্থ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং মাদ্রাসার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য মো: এনামুল হক সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।