• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
সারের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি: অসাধু ব্যবসায়ী আটক, জেল-জরিমানা ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা চাঁপাইনবাবগঞ্জে চাঁদা আদায় নিয়ে দুই শ্রমিক সংগঠনের বিরোধে বাস-ট্রাক চলাচল বন্ধ গোবিন্দ গুরু স্কুলের জমির মাটি কাটার অভিযোগ আতাউর মধুর বিরুদ্ধে শিক্ষার মানোন্নয়নে চক ময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণ বিজয়নগরে ৪০ চল্লিশ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে

ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ও আমানতের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা 

ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ও আবু তালেব প্রমুখ।

 

এ সময় কয়েকশ নারী-পুরুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, ব্যাংকিং ব্যবস্থার নীতিগত পরিবর্তন ও বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে গ্রাহকদের আস্থা কমে যাচ্ছে এবং আমানত ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

বক্তারা আরও বলেন, দেশের বিপুল সংখ্যক প্রবাসী ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হলে বৈদেশিক মুদ্রা প্রবাহ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা এবং গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা