• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় চান্দিনা উপজেলা এনসিপিতে একযোগে যোগদান, ৫০-এর অধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক ‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত 

দুই ভাই বোনের মৃত্যু

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! 

পঞ্চগড় সদর উপজেলা পুকুরের পানিতে পড়ে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রোববার (৩১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত দুই শিশু একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর ছেলে-মেয়ে।

 

 

তারা মা আছিয়া খাতুনের সঙ্গে থাকতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ ও সাথী মায়ের কাছে থাকতো।

 

 

তাদের মা আছিয়া একজন শ্রমিক। কাজে গিয়েছিল।

 

সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।

একপর্যায়ে রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের লাশ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালালে পুকুরের পানি থেকে সাথীর লাশ উদ্ধার করা হয়।

 

এদিকে স্থানীয়দের ধারণা পুকুর পাড়ে থাকা আম গাছ থেকে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে যায়।

 

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা