• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Headline
মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নতুন এমডি আমজাদ হোসেন ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় চান্দিনা উপজেলা এনসিপিতে একযোগে যোগদান, ৫০-এর অধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক ‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত 

ঝড়ে সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ, দ্রুত ব্যবস্থা নিল ফায়ার সার্ভিস

মোঃ আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ)  / ৪১ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

মোঃ আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) 

 

 

ধামইরহাট উপজেলার মঙ্গোলিয়া থেকে চারমাথা সড়কে ঝড়ের কারণে একটি বড় গাছ উপড়ে পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিষয়টি জানানো হলে ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ফোন পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রাস্তার ওপর পড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। তাদের তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপে স্থানীয় জনগণের ভোগান্তি কমে আসে এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত হয়।

এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার পক্ষ থেকে ধামইরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও জনসেবামূলক ভূমিকা প্রশংসার দাবি রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও দায়িত্বশীল সেবা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা