• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে একটি অবৈধ সীসা কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের সহযোগিতায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলী এলাকায় অবস্থিত মেসার্স বিশ্বাস অটো রাইস মিলের ভিতর ব্যাটারী ব্যবসায়ী (কাজল, সেলিম ও আজাদ) তারা বেনামে একটি অবৈধ সীসা তৈরির কারখানা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নেসকো-১ চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ। এসময় উপস্থিত ছিলেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান সহ অত্র এলাকাবাসী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা