• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

বাগেরহাটে ছানি রোগী বাছাই চক্ষু শিবির এর বিনামূল্যে চিকিৎসা সেবা শুভ উদ্বোধনী অনুষ্ঠান।

মোসাম্মৎ আকলিমা খাতুন ক্রাইম রিপোর্টার বাগেরহাট জেলা। / ৩০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোসাম্মৎ আকলিমা খাতুন ক্রাইম রিপোর্টার বাগেরহাট জেলা।

আলোকিত বাগেরহাট ও আদ দ্বীন হাসপাতাল যশোরের যৌথ উদ্যোগে বাগেরহাটে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ২০ মে (বুধবার) সকালে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে উক্ত চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত বাগেরহাট এর সেক্রেটারি এস এম আরাফাত হোসাইন এর সভাপতিত্বে এবং আদ-দ্বীন হাসপাতাল, যশোরের জেনারেল ম্যানেজার রবিউল হকের ব্যবস্থাপনায় উক্ত ছানি রোগী বাছাই চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন আলোকিত বাগেরহাটের সভাপতি বাগেরহাট- ০২ সংসদীয় আসনের সংসদ সদস্য জননেতা শেখ মনজুরুল হক রাহাদ এমপি। এ সময় চক্ষু শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ,বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, ডাকসুর কার্য নির্বাহী সদস্য বিলাল হোসাইন অপু। এছাড়া উক্ত চক্ষু শিবিরে আলোকিত বাগেহাটের সহ-সভাপতি তাজমুল হোসেন আলোকিত বাগেরহাটের কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, শেখ রবিউল ইসলাম,নাজমুল হাসান সহ উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন সদস্যগণ উপস্থিত থেকে চক্ষু চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে আদ দ্বীন হাসপাতালের একদল বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা টিম উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং ছানি রোগী বাছাই করে তাদের ফ্রি অপারেশন করার জন্য আদ দ্বীন হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় যশোর আদ দ্বীন হাসপাতালে প্রেরণ করেন। উক্ত চিকিৎসা শিবিরে বাগেরহাট শহর ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে দুই শতাধিক চক্ষুরোগী হাজির হয়ে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করে।চক্ষু শিবিরে আগত সেবা গ্রহীতারা আলোকিত বাগেরহাট ও আদ দ্বীন হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আলোকিত বাগেরহাট ভবিষ্যতে এ ধরনের বিভিন্ন সেবামূলক কর্মসূচি যাতে চালু রাখে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা