• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

“অগ্নিযোগীদের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন কম্পাউন্ডে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন কম্পাউন্ডে এসে শেষ হয়। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শোভাযাত্রায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়লে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “দুর্যোগকালীন সময়ে দ্রুত সেবাদান এবং মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অগ্নি নিরাপত্তাবিষয়ক নির্দেশনা মেনে চলতে হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে।”

মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা শরিফ আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, আব্দুল্লাহ ফারুক এবং সাংবাদিক আল হাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
####
আল হাফিজ
বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি
মোবাইল: ০১৭৫৬৩০৯৭৩৬
তাং ২০/০৫/২০২৬ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা