• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এই সভা আয়োজন করে।
জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
মতবিনিমসভায়য় ‘হলদে পাখি’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ফারুকা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পারভীনসহ অন্যরা।
সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্য জয়নব বেগম।
মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে হলদে পাখি কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মধ্য থেকে ‘হলদে পাখি’ দল গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা