• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

খুলনা রূপসায় আইনশৃঙ্খলা মাসিক সভা, মাদক ও শিক্ষার পরিবেশে।

হরিচাঁদ বালা শিমোন স্টাফ রিপোর্টার খুলনা। / ৩০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

হরিচাঁদ বালা শিমোন স্টাফ রিপোর্টার খুলনা।

খুলনা জেলার রূপসা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তা নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। বুধবার, ২০ মে সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদকবিরোধী অভিযান, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সামাজিক নিরাপত্তা জোরদার করতে মাঠ পর্যায়ের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব প্রামানিক, রূপসা থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ আব্দুস সবুর খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, উপজেলা প্রকৌশলী শোভন সরকার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

শিক্ষা খাতের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান এবং জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম।

এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, শাবানা, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, শেখ শফিকুল ইসলাম, আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, স্কুল-কলেজে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা