• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

পটুয়াখালীতে এক ফুড ব্লগারকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: / ২৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুড ব্লগার মো. লুৎফর রহমান সুফিয়ান অভিযোগ করেছেন, একটি রেস্তোরাঁর খাবারের মান নিয়ে ফেসবুকে নেতিবাচক রিভিউ দেওয়ায় তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুফিয়ান বলেন, গত ১৪ মে রাতে তিনি তাঁর দুই বন্ধুকে নিয়ে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হেতালিয়া বাঁধঘাট এলাকায় অবস্থিত ‘হোটেল সিঙ্গাপুর’ নামের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাবারের মান সন্তোষজনক না হওয়ায় বিষয়টি রেস্তোরাঁর কর্মচারীদের জানানো হলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। পরে গত ১৮ মে ‘ফুড ব্লগার্স অফ পটুয়াখালী’ নামের একটি ফেসবুক গ্রুপে তিনি ওই রেস্তোরাঁর খাবারের মান নিয়ে একটি রিভিউ পোস্ট করেন। এর জেরে ১৯ মে দুপুরে রেস্তোরাঁ মালিক মো. জলিল ফেসবুক আইডির মাধ্যমে কল করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লোকজন দিয়ে মারধরসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সুফিয়ান।তিনি আর বলেন,“খাবারের মান নিয়ে একজন ভোক্তা হিসেবে মতামত প্রকাশ করায় আমাকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।” রেস্তোরাঁ মালিক পক্ষের অভিযোগ অনুযায়ী বিল না দিয়ে চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। খাবারের বিল পরিশোধের ডিজিটাল পেমেন্ট স্লিপ ও ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৮৮) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি। পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শিহাব বাহাদুরকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা