• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

‎৪৯ বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান:নেশার সিরাপ ও অবৈধ মালামালসহ আটক-১

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- / ৩০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ-

‎যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে ৭৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) ও ২৬ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) সহ একজন আসামীকে আটক করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কাশিপুর সীমান্তে বিজিবি ও র‍‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে কাশিপুর গ্রামস্থ গোপিনাথপুর গ্রাম হতে ১জন আসামীসহ ৭৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) এবং ২৬ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) আটক করে।

‎বিজিবি জানায়,আটক আসামী শার্শা থানার গোপিনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪০)।আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এছাড়াও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) এবং ১৫২ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) এবং ৩০টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ০৫টি কম্বল, ২৪১৫টি চকলেট, ০১ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ০৩ প্যাকেট সন পাপড়ী, ০২ কেজি কিসমিস, ১৭০টি আমের চাটনী, ৪৮টি খাদ্য সামগ্রী এবং ৪৬৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৩৪,০৯০/- (সাত লক্ষ চৌত্রিশ হাজার নব্বই) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা