• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

চান্দিনায় বিশেষ অভিযানে পর্ণোগ্রাফী চক্রের সদস্যসহ গ্রেফতার ১০

Reporter Name / ১১৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে পর্ণোগ্রাফী উৎপাদন, সংরক্ষণ, যৌন পীড়ন, ওয়ারেন্টভুক্ত আসামি এবং পেশাদার চোরসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে পর্ণোগ্রাফী তৈরি ও সংরক্ষণ করে মর্যাদা হানির উদ্দেশ্যে ভীতি প্রদর্শন এবং যৌন পীড়নের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন— মহিচাইল ভূইয়া পাড়ার মো. রুবেল (২৮) ও মো. জামাল (৪০)।
এছাড়াও বিভিন্ন মামলার সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন গল্লাই এলাকার মো. কাওসার (২১), কবির হোসেন (৪৫), মো. সোহাগ (৩০) ও মো. রাব্বি (২২), বেলাশ্বর এলাকার মো. রনি এবং দোতলা এলাকার মো. ইদ্রিস (৩৮)।
অভিযানে আরও গ্রেফতার করা হয় পানিপাড়া এলাকার পেশাদার চোর হাবিবুর রহমান (২০)-কে। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় মনোহরগঞ্জ উপজেলার মেহেলদার এলাকার মো. সুলাইমান (৩০)-কে আটক করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে শুক্রবার (০৮ মে) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
চান্দিনা থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনার ফলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা