• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ২

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ মে ২০২৬) বিকালে উপজেলার পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল ঢেবঢেবী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পাথরডুবি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেলাল হোসেনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি মাজম আলীর ছেলে।

অপরদিকে একই দিন বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে থানার আরেকটি দল ভূরুঙ্গামারী-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গছিডাঙ্গা এলাকার মোঃ চান মিয়াকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি বয়তুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)-এর নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ, মাদক কারবারি, অফলাইন ও অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী যে চিরুনি অভিযান চলছে, তা সফল করতে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের আওতাধীন এলাকায় মাদক কারবারি ও জুয়াড়িদের কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা