• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

খাগড়াছড়ি পানছড়িতে প্রকাশ্য দিবালোকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খাগড়াছড়ি ​পানছড়ি প্রতিনিধি:মোঃ নূর হোসাইন বাবু
খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ইসলামপুর বাজারে এক সশস্ত্র হামলায় ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ৭/৫/২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৬ ঘঠিকার দিকে ইমন হোসেন ইসলামপুর বাজারে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল সশস্ত্র দুর্বৃত্ত বাজারে প্রবেশ করে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে।শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ইমন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
​পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, “খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।”
এই ঘটনার পর থেকে ইসলামপুর বাজার ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা