• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আশীষ বিশ্বাস,নিলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মোজাফফর হোসেন, মোঃ সেলিমুর রহমান সেলিম এবং মোঃ জুলফিকার আলি ভুট্টু।

অনুষ্ঠানে জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন নাসির এবং সাধারণ সম্পাদক সামস-উজ-জোহা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশগত দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণের এই ধারা অব্যাহত রাখতে কলেজ ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা