• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

দেশবন্ধু এগ্রোফিডের চেয়ারম্যানের বার্তা: খামারি ও ডিলারদের উন্নয়নে অঙ্গীকার

Reporter Name / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নকে সামনে রেখে কাজ করে যাচ্ছে দেশবন্ধু এগ্রোফিড বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ মাসুদ রানা এক বার্তায় খামারি ও ডিলারদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, নিরাপদ, মানসম্মত ও লাভজনক ফিড সরবরাহের মাধ্যমে খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং ডিলারদের জন্য টেকসই ব্যবসার সুযোগ সৃষ্টি করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। বর্তমান সময়ে কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের ফিড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

চেয়ারম্যান জানান, প্রতিষ্ঠানটির প্রতিটি পণ্য উন্নত কাঁচামাল ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত, যা খামারিদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে সহায়তা করে। পাশাপাশি ডিলারদের জন্য আকর্ষণীয় প্রফিট মার্জিন, নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। খামারিদের জন্য উন্নতমানের ও ভেজালমুক্ত ফিড, দ্রুত সরবরাহ এবং খামার ব্যবস্থাপনায় পরামর্শ প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ডিলারদের জন্যও রয়েছে স্থিতিশীল ব্যবসা, নিয়মিত চাহিদা এবং শক্তিশালী ব্র্যান্ড সাপোর্ট।
তিনি আরও বলেন, খামারিদের উন্নয়নই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য এবং তাদের সফলতার সাথেই কোম্পানির অগ্রযাত্রা জড়িত। একটি সমৃদ্ধ কৃষি খাত গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা