• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

কচুয়া থানার ওসির বার্তা মাদক ব্যবসায়িক ও সেবনকারী যেই হোক, আজ অথবা কাল মনু ধরা পরতেই হবে

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চাঁদপুর কচুয়া প্রতিনিধি: মো. আনোয়ার হোসেন (রাজ)

চাদপুরের কচুয়া থানা পুলিশ কর্তৃক ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ সহ ০৭ জন মাদক ব্যবসায়ী ও পূর্বের মাদক মামলায় পলাতক ০১জনসহ সর্বমোট ০৮ জন গ্রেফতার।’’

কচুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানাধীন সাচার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিরস্ত্র)/ সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন মধুপুর সাকিন হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাম প্রসাদ প্রঃ রায় প্রসাদ(৪০), পিতা- খুদিরাম দাস, মাতা- মিশুরী রানী দাস, গ্রাম- মধুপুর (দাস বাড়ী, ০৭নং ওয়ার্ড, ০২নং পাথৈর ইউপি), থানা- কঁচুয়া, জেলা-চাঁদপুর এর হেফাজত হইতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ১৭, তারিখ- ০৬/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

এসআই(নিরস্ত্র)/ সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন সাচার সাকিন হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ(২৬), পিতা- খোকন মিয়া, মাতা- পারভিন বেগম, গ্রাম- মালিগাঁও (বেপারী বাড়ী, ৪নং ওয়ার্ড, ২নং পাথৈর ইউপি), থানা- কঁচুয়া, জেলা-চাঁদপুর এর হেফাজত হইতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ১৮, তারিখ- ০৭/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

এসআই(নিঃ)/ মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন প্রসন্নকাপ সাকিন হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াছিন বকাউল(৫৫), পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা- মনজুমা বেগম, গ্রাম- প্রসন্নকাপ (বকাউল বাড়ী) , থানা- কঁচুয়া, জেলা –চাঁদপুর এর হেফাজত হইতে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ১৯, তারিখ- ০৭/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
এসআই(নিরস্ত্র)/ মোঃ সোহেল খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন দোজানা সাকিন হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১. মোঃ রবিউল ইসলাম রনি(৩০), পিতা- মোঃ আবুল খায়ের, মাতা- তাছলিমা বেগম, গ্রাম- ফতেপুর (বেপারী বাড়ী, ০২নং ওয়ার্ড, ০৫নং সহদেবপুর ইউপি), ২. রাসেল(২৫), পিতা- মোঃ আবু সাঈদ, মাতা- মোসাঃ খাদিজা বেগম, গ্রাম- বড়ইগাঁও (পাটোয়ারী বাড়ী, ০৩নং ওয়ার্ড, ০৮নং কাদলা ইউপি), ৩. ইমন(১৯), পিতা- মৃত ইকবাল, মাতা- আকলিমা বেগম, গ্রাম- ফতেপুর (মজুমদার বাড়ী, ০২নং ওয়ার্ড, ০৫নং সহদেবপুর ইউপি) ও ৪. মোঃ নাঈম(২০), পিতা- মোজাম্মেল, মাতা- লাকী বেগম, গ্রাম- ফতেপুর (ভূঁইয়া বাড়ী, ২নং ওয়ার্ড, ৫নং সহদেবপুর ইউপি), সর্ব থানা- কচুয়া, জেলা- চাঁদপুরদের হেফাজত হইতে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ২০, তারিখ- ০৭/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
এসআই(নিরস্ত্র)/ রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন আকানিয়া সাকিন হইতে পর্বের মাদক মামলার পলাতক আসামী মোঃ কামরুল হাসান(৩৪), পিতা- রফিকুল ইসলাম, মাতা- পারভিন আক্তার, সাং- আকানিয়া, থানা- কচুয়া, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। যাহার কচুয়া থানার মামলা নং- ৩৩, তারিখ- ২৭/০৪/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। ধৃত আসামীদেরকে অদ্য ০৭/০৫/২০২৬খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা