• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

জামালপুরের ইসলামপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দ্বায়ে তিন জনকে মৃত্যুদন্ড এবং দু লক্ষ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ মাকসুদুর রহমান শাকিল,জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে ধর্ষণ ও অপহরণসহ পৃথক তিনটি মামলার রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১ জনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকায় নিজ বাড়ি থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের সবার বাড়ি ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকায়।
এছাড়া একই আদালত জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকায় এক কিশোরী অপহরণ মামলায় অভিযুক্ত মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন।
অপরদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার কিশোরী লাবণ্য আক্তার ধর্ষণ মামলার রায়ে হৃদয় মিয়াকে ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়।
রায় ঘোষণার সময় মোট ৪ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা