• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

ভোক্তা অধিকারের অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার ৫ শত টাকা জরিমানা ‎

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৬ মে ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফ্রাইব্রোস কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার গোপালনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে রওনক বীজ ভান্ডার কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর ও মুহাম্মদপুর উপজেলার বিনোদপুর ও ধলহারা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ বেকারি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা এবং মেসার্স আল মুসলিম কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার মধুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বাদ আইসক্রিম কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার পাইপপটি বাজার এলাকায় অভিযান চালিয়ে আলামিন মেসার্স জেসকো ট্রেডার্স কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

‎মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে গাংনী উপজেলার গাংনী ও বামুন্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে মাসুম মিষ্টান্ন ভান্ডার কে ৩ হাজার টাকা এবং হায়বাত মিষ্টান্ন ভাণ্ডার কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে মোড়লগঞ্জ উপজেলার দৈবহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে হিমু স্টোর কে যথাযথ পন্য সরবরাহ না কররা অপরাধে ২ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে কমল সাহা মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা ও দিহিহার বেকারি কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে দেবহাটা উপজেলার কুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মনি ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।

‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার বাশগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আমিনুর স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ শত টাকা এবং মেসার্স সজল স্টোর কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা