• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে শেরপুরে হাফ ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জসিম মিয়া,শেরপুর প্রতিনিধি
ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিকাশকে এগিয়ে নিতে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক একটি হাফ ডে অরিয়েন্টেশন শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) জেলা শহরের সম্পদ চাইনিজ রেস্টুরেন্ট-এ এ অরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

অরিয়েন্টেশনে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ দাবি। একইসঙ্গে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

তারা আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের সুযোগ বাড়লেও এর নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।

এসময় অরিয়েন্টেশনের উদ্দেশ্য তুলে ধরে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হয়। সেশনে যা শেখানো হয়—মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মৌলিক ধারণা, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি ও ডিজিটাল রাইটস এবং প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ।

অরিয়েন্টেশনে শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩০ জন অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরফান আলী, জোবাইদুল জীবন, মনিকা আক্তার এবং হাসিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের ময়মনসিংহের ফোকাল পারসন কল্পনা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা