• বুধবার, ২০ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

জুলাই যোদ্ধা শেফাজুল ইসলাম সবুজ এখন ইউনিয়ন ছাত্র শক্তির আহবায়ক

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

​উপজেলা প্রতিনিধি ডিমলা:( নীলফামারী)
জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের সম্মুখ সারির যোদ্ধা শেফাজুল ইসলাম সবুজকে জাতীয় নাগরিক কমিটির (ছাত্র শক্তি ) ৫ নং গয়াবাড়ি ইউনিয়ন শাখার আহবায়ক নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি আজ ০৬-মে-২৬ রোজ বুধবার স্থানীয় এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

​উল্লেখ্য যে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শেফাজুল ইসলাম সবুজ অত্যন্ত সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলনের চেতনাকে তৃণমূল পর্যায়ে সুসংহত করতে এবং সংস্কার কর্মকাণ্ডকে গতিশীল করতেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

​নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শেফাজুল ইসলাম সবুজ বলেন, “জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণ। ইউনিয়ন পর্যায়ে জাতীয় নাগরিক কমিটিকে শক্তিশালী করার মাধ্যমে আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাব। জনগণের অধিকার আদায়ে আমি পূর্বের ন্যায় আপসহীন থাকব।”

​এদিকে সবুজের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে এলাকার তরুণ সমাজ ও আন্দোলনকারী কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা