• বুধবার, ২০ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অবমাননায় উত্তাল সাতক্ষীরা:মানববন্ধনের ঘোষণা

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রদর্শক শহিদুল ইসলামের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনাকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগে জানা যায়, সাতক্ষীরা সজীব বায়োলজি একাডেমি কোচিং সেন্টারের পরিচালক সজীব কর্তৃক প্রদর্শক শহিদুল ইসলামের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ ঘটনায় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি এক বিবৃতিতে জানায়, একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর, তাদের মর্যাদা রক্ষা করা সমাজের সকলের দায়িত্ব।

সংগঠনটির সভাপতি তারিক ইসলাম এক বিবৃতিতে বলেন, “শিক্ষকের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।”

এদিকে মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় গণিত বিভাগের শিক্ষার্থী বখতিয়ার হোসেন বলেন, স্যারের সঙ্গে এ ধরনের আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি আরও বলেন, তারা প্রদর্শক শহিদুল ইসলামের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু সমাধান চান। শিক্ষকের সম্মান রক্ষায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনার প্রতিবাদে আজ ( বৃহস্পতিবার ) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদকারীরা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা