• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

অবরোধের মধ্যে সাজেক সড়কে সেনাবাহিনী-সশস্ত্র গোষ্ঠীর গুলাগুলি

খোরশেদ আলম / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

অবরোধের মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের উজো বাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

​আজ বৃহস্পতিবার দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। তবে এ ঘটনায় হতাহত কিংবা অন্য কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার স্বার্থে রাঙামাটি জেলা প্রশাসন গতকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।কিন্তু সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে খাগড়াছড়ি-সাজেক সড়কের উজো বাজার এলাকায় আটকা পড়েন প্রায় দুই হাজার পর্যটক। সকাল সাড়ে ৯টার দিকে আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে অবরোধকারীরা রাস্তায় অবস্থান নিলে পর্যটকদের গাড়িবহর আটকে যায়। পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে অবরোধকারীদের সরিয়ে দিলে পর্যটকের গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়।

​পুলিশ জানায়, পর্যটকদের গাড়িবহর উজো বাজার এলাকা ত্যাগ করার পরপরই বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা