• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য সময়সীমা নির্ধারণ

খোরশেদ আলম / ২১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরী গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ রোজ বুধবার সন্ধ্যা ৭:০০ টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল ২২ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

জনস্বার্থে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন থেকে জারি করা এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে ১১ অক্টোবর জারি করা এক গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ওই নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। ওই সময় পর্যটকদের মঙ্গলবার বিকালের মধ্যে সাজেক ত্যাগের নির্দেশনাও দেয়া হয়।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্যালি সড়কে নির্ধারিত অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই পর্যটনকেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা