• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক

খোরশেদ আলম / ২৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

খোরশেদ আলম.

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত করে দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধের আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়।  শুক্রবার থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে ১১ অক্টোবর জারি করা এক গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ওই নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। ওই সময় পর্যটকদের মঙ্গলবার বিকালের মধ্যে সাজেক ত্যাগের নির্দেশনাও দেয়া হয়।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্যালি সড়কে নির্ধারিত অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই পর্যটনকেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বলেন, সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার থেকে পর্যটকরা সেখানে যেতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা