• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার সাইবার মামলা

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:মনির হোসেন বিল্লাহ
ভোলার চরফ্যাশনে প্রেসক্লাব সংশ্লিষ্ট ৭ সাংবাদিক ও এক বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, সাংবাদিকদের “হলুদ সাংবাদিক” ও “চাঁদাবাজ” আখ্যা দেওয়ার প্রতিবাদে প্রেসক্লাবের পক্ষ থেকে কারণ দর্শানোর চিঠি প্রদান এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে এ মামলা করা হয়। গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে দায়ের করা মামলাটি আদালত রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো প্রতিনিধি জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।
অভিযুক্ত সাংবাদিকদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচিতি সভায় সাংবাদিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদ জানানোয় পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, বিষয়টি জানাজানি হলে চরফ্যাশনের সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ জানান, আদালতের নির্দেশনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা