• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

পাঁচবিবিতে আবারও সিঁধ কেটে কৃষকের গরু চুরি

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আবারও কৃষকের গোয়াল ঘরের সিঁধ কেটে দুটি হালের বলদ চুরি করেছে চোর চক্র।
৫ মে মঙ্গলবার রাতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাকুড়গাছী মহল্লার লাভলু মন্ডলের বাড়ী থেকে এই চুরি সংঘটিত হয়।
লাভলু জানান, মঙ্গলবার রাত ১ টার সময় গরুর গোয়াল ঘর পরিস্কার করে ঘুমিয়ে যান। ভোরে তার স্ত্রী ঘুম থেকে ওঠে দেখেন গোয়াল ঘরে গরু নাই। তিনি আরো জানান, তার একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো হালের বলদ দুটি। টাকার বিনিময়ে অন্যের জমি চাষ করে সংসার চালাতেন। বলদ দুটি চুরি হওয়াই এখন তিনি সংসার চালানো নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা