• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

পূর্ব বিরোধের জেরে অমানবিক নির্যাতনের শিকার চা-শ্রমিক

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক চা শ্রমিক এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতন ও হামলার অভিযোগ উঠেছে।
উপজেলার রাজঘাট ইউনিয়নের মগলাম বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রের বরাতে জানা গেছে, মগলাম বস্তি এলাকার বাসিন্দা ও চা শ্রমিক মিলন ঘোষের (৩৪) সঙ্গে স্থানীয় মিঠুন সুদবংশী তাঁতীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১লা মে বিকেলে মিলন ঘোষ ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগান থেকে কাজ শেষে ফিরছিলেন। রাজঘাট চা বাগানের ডিজিএম বাংলোর সামনে পৌঁছালে বৃষ্টির কারণে ট্রাক্টরের একটি চাকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় শব্দ শুনে অভিযুক্ত মিঠুন সুদবংশী ঘটনাস্থলে এসে পুরনো বিরোধের জেরে মিলন ঘোষের ওপর চড়াও হন। মিলনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। পরে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন।

প্রাথমিক মারধরের রেশ কাটতে না কাটতেই পরের দিন পুনরায় হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার জানায়, মিলনের বড়চাচা অধর ঘোষ মারধরের কারণ জিজ্ঞেস করলে মিঠুনের হাতে থাকা কাঠ দিয়ে আঘাত শুরু করেন। চিৎকার শুনে মিলনের বাবা সুধীর ঘোষ ও মা জোৎস্না ঘোষ এগিয়ে এলে তাদের ওপরও নির্মম হামলা চালানো হয়।

আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “থানার একজন উপ-পরিদর্শক (এসআই) ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে চা শ্রমিকের ওপর এমন হামলায় স্থানীয় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি দেখা দেয়। তারা দোষীকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা