আরিয়ান আহাম্মেদ হৃদয়,স্টাফ রিপোর্টার
সৌদি আরবে শূন্য থেকে শুরু করে সফল উদ্যোক্তা হয়েছেন এমন অনেক বাংলাদেশি যুবকের গল্প রয়েছে। সম্প্রতি, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচভাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের,বাবা সাহেদ আলীর ,১ম সন্তান নিরব হাসান মামুন সৌদি আরবে শূন্য থেকে সফলতার একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।
নিরব হাসান মামুন এর সফলতার গল্প শুরুটা হয় ২০২০ সালে পরিবারের দায়িত্ব নিয়ে তিনি সৌদি আরবে পাড়ি জমান।
কঠিন সংগ্রাম শুরুতে তিনি দিনে মাত্র ২০/৩০ সৌদি রিয়াল মজুরিতে একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
সফল উদ্যোক্তা: কঠোর পরিশ্রম, সততা এবং অদম্য ইচ্ছাশক্তির কারণে ধীরে ধীরে তিনি শ্রমিক থেকে উদ্যোক্তায় পরিণত হন।
বর্তমানে তার সংগ্রহে রয়েছে প্রায় ১০/১২ টির বেশি মার্জা
সেখানে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফসল
যেমন পেয়াজ, রসুন, বেগুন, কাচা মরিচ, লাউ,
কুমরু,বেন্ডি,টমেটো , সিম, পাট শাক,লেবু,চিচিংগা,।
আরো রয়েছে ত্বীন ফল,তুত ফল,১০ থেকে ১২ জাতের খেজুর,পেপে, ইত্যাদি বিভিন্ন প্রজাতির ফসল।
তরুণ ওই উদ্যোক্তা নিরব হাসান মামুন। প্রবাসী সাংবাদিক আরিয়ান আহাম্মেদ হৃদয় এর সাথে সৌজন্য এক সাক্ষাৎতে বলেন – আমি সাধারণ শ্রমিক হিসেবে মাত্র ২০-৩০ সৌদি রিয়াল দৈনিক মজুরিতে কাজ শুরু করেছি। আমার সততা কঠোর পরিশ্রম ও বিশেষ করে (মা+বাবা) পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার দোয়াই আজ আমি একজন সফল উদ্যোক্তা হতে পেরেছি।
বর্তমানে অবস্থান: বর্তমানে সৌদি আরবের দাম্মাম আল-হাসা,সহরে তিনি বসবাস করেন। দাম্মাম আল-হাসা
সহর ছারাও বিভিন্ন স্থানে তার ব্যবসার পরিধি বিস্তৃত হয়েছে।
মামুনের মতো আরো অনেক প্রবাসী বাংলাদেশি সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সৌদি আরবে নিজেদের অবস্থান শক্ত করেছেন এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় অবদান রাখছেন।