• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

মৌলভীবাজারে ১৩ ডাকাতের যাবজ্জীবন ও জরিমানা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ১৩ আসামীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমানিত হওয়ায় দন্ড বিধির ৩৯৫ ধারায় যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে আরো ২৫ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে ১ বছর করে সাজা প্রদানের আদেশ হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিয়ামুল হক জানান- মঙ্গলবার (৫ই মে) মৌলভীবাজার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এই রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-ভাতাইয়া গ্রামের ছবুর মুন্সি এর পুত্র মিলন মিয়া, মৃত: রইছ আলীর পুত্র রাহেল, ঘড়গাঁও গ্রামের মৃত : আয়ছর মিয়ার পুত্র দুলাল, ইলিয়াছ আলীর পুত্র শাহেদ ওরফে আবু জাফর, মৃত: জঙ্গুর পুত্র সেলিম, দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মো: সুরুজ মিয়ার পুত্র সাতির ওরফে সাকিল, ঘরগাঁও গ্রামের আব্দুল আলীর পুত্র জুনাব আলী, উত্তর বর্ণি গ্রামের মো: মানিক মিয়ার পুত্র কামাল, সুরমান আলীর পুত্র মকরম ওরফে হাজী, মৃত : প্রফুল্ল দাস এর পুত্র নকুল ওরফে সুমন, বড়তল গুচ্ছ গ্রামের সফাত আলীর পুত্র খোকন, সুজানগর গ্রামের আ: রউফ এর পুত্র জাকারিয়া,বড়লেখা উপজেলার গৌরনগর গ্রামের মনজির আলীর পুত্র জামাল।

রায় ঘোষনাকালীন সময় ৩ জন আসামী উপস্থিত থাকায় তাদেরকে সাজা পরোয়ানায় হাজতে প্রেরন করা হয়েছে, বাকি আসামীরা পলাতক রয়েছেন তাদের প্রতি গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ হয়েছে।

জানা যায়-মৌলভীবাজারের কুলাউড়ার কর্মদা গ্রামের বাসিন্দা মো: মারুফ আহমদ এর বসত ঘরে বিগত ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারী ডাকাতি ও ধর্ষন সংঘঠিত হওয়ায় তিনি কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ২০ বছর পরে বিচারামলে মামলার রায় ঘোষনা করা হলো। তবে ধর্ষন সক্রান্ত অভিযোগের জন্য আলাদা চার্জশীটের প্রেক্ষিতে নারী ও শিশু আদালতে আলাদা মামলা চলমান আছে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট নিয়ামুল হক বলেন- তিনি রায়ে সন্তুষ্ট। এই রায় অবশ্যই একটি দৃষ্টান্ত হিসাবে কাজ করবে, ডাকাতি একটি ভয়াবহ ঘটনা যা সমাজ, পরিবার, শারীরিক, মানষিকভাবে প্রভাব ফেলে। দৃষ্টান্তমুলক সাজা প্রদানে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে সহায়ক ভূমিকা বহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা