• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

তারাকান্দায় তদন্ত কমিটি গঠন ফার্মাসিস্টের ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধের মৃত্যু অভিযোগ

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসেন ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় এক ফার্মাসিস্টের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপন সরকার ওরফে ‘স্বপন ডাক্তার’-এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার।

জানা গেছে,নিহত ব্যক্তি তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা সুবোধ চন্দ্র পাল (৬৫)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. খোরশেদ আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সুবোধ চন্দ্র পালের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা স্থানীয় উত্তরবাজারের ‘জনসেবা’ ফার্মেসির মালিক স্বপন সরকারকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের দাবি, তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পূর্বের প্রেসক্রিপশন উপেক্ষা করে রোগীকে Maxsulin R ইনসুলিন ও উচ্চমাত্রার Denixa 400 ট্যাবলেট দেন।

পরদিন ১৯ মার্চ রাতে রোগীর অবস্থার আরও অবনতি হলে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় পরিবার। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত স্বপন সরকার রোগীকে হাসপাতালে নিতে নিরুৎসাহিত করেন এবং পুনরায় ইনসুলিন প্রয়োগ করে আশ্বস্ত করেন যে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

পরে রোগীর নিয়মিত চিকিৎসক ডা. মো. খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিবারের সদস্যদের জানান, রোগীর শারীরিক অবস্থার প্রেক্ষাপটে বারবার ইনসুলিন প্রয়োগ করা সঠিক হয়নি। পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণেই ২০ মার্চ ভোর আনুমানিক ৪টার দিকে সুবোধ চন্দ্র পালের মৃত্যু হয়।

নিহতের ছেলে সুদীপ্ত চন্দ্র পাল অভিযোগ করে বলেন, “অভিযুক্ত ব্যক্তি একজন ফার্মাসিস্ট হলেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছেন। আমার বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তবে অভিযুক্ত স্বপন সরকার দাবি করেন, তিনি পূর্বের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেছেন। যদিও বারবার ইনসুলিন দেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপে ন্যায়বিচারের প্রত্যাশা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা