• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মফিদুল প্রতিনিধি
ঢাকা: জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজসেবা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মো: মফিদুল ইসলাম সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন জাগ্রত মহা-কবি শিহাব রিফাত আলম। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি হয়ে ওঠে সুশৃঙ্খল ও প্রাণবন্ত। দিন-রাত পরিশ্রম করে আয়োজনকে সফল করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নুসরাত জাহান কথা
প্রেসিডেন্ট, জাগ্রত পথ শিশু বাংলাদেশ।
নুসরাত জাহান কথা, যিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী হিসেবে পরিচিত। সবার কল্যাণে নিরলস শ্রম দেওয়া এই তরুণীর আন্তরিকতা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
সম্মাননা প্রাপ্ত সাংবাদিক মফিদুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। ২০০৫ সাল থেকে তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর লেখা ইতালি, চীন এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, যা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে তাঁর পরিচিতি তুলে ধরেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা সমাজে ইতিবাচক কাজের প্রতি অনুপ্রেরণা জোগায় এবং নতুন প্রজন্মকে সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা